Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

IPL 2023 SRH VS MI : মঙ্গলের আইপিএলে আট বনাম নয়ের ম্যাচ, মুম্বইকে হারাতে তাল ঠুকছেন লারা

srh vs mi
srh vs mi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএলে মঙ্গলবার হায়দরাবাদ বনাম মুম্বই। দুই দলই শেষ ম্যাচে জয়ে ফিরেছে। তাই রাজীব গান্ধী স্টেডিয়ামের এই ম্যাচ উত্তেজক হতে পারে বলেই মনে করা হচ্ছে। শেষ দুই ম্যাচে দুই দলই হারিয়েছে কলকাতাকে। গত শুক্রবার ইডেন থেকে জিতেই হায়দরাবাদ ফিরেছেন ব্রায়ান লারা। আর রবিবার কলকাতাকে হারিয়েই হায়দরাবাদ গিয়েছেন রোহিত শর্মারা। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে আট নম্বরে মুম্বই। সমসংখ্যক পয়েন্ট নিয়ে নয় নম্বরে হায়দরাবাদ।

এই আইপিএলে প্রথম শতরান এসেছে হ্যারি ব্রুকসের ব্যাট থেকে। ইডেনে তাঁর শতরানে মুগ্ধ হয়েছে ব্রায়ান লারাও। ছাত্রের প্রশংসা করেছেন তিনি। ধীরে ধীরে দল ছন্দে ফিরছেন বলেও দাবি করেছেন অধিনায়ক মার্কাম। তাঁর মতে, প্রথম কয়েকটি ম্যাচে নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তাঁরা।

শেষ ম্যাচে পেটের সমস্যার জন্যে খেলেননি মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার তিনি মাঠে ফিরছেন। যদিও কলকাতার বিরুদ্ধে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে ব্যাট করেছেন রোহিত। তবে মুম্বইয়ের কাছে স্বস্তি ইশান কিশান এবং সূর্য যাদবের রানে ফেরা। অভিষেকের পর এই ম্যাচেও অর্জুন খেলবেন কীনা, সেই অপেক্ষায় রাজীব গান্ধী স্টেডিয়াম।









You might also like!