Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Eastern Conference League Mayami: ইস্টার্ন কনফারেন্স লিগ: দুই গোলে পিছিয়ে পড়েও টানা পঞ্চমবার জয় মায়ামির

Eastern Conference League Mayami (File Picture)
Eastern Conference League Mayami (File Picture)

 

আমেরিকা, ১২ মে: রবিবার মন্ট্রিলের বিপক্ষে ইন্টার মায়ামির জয় পেল ৩-২ গোলে। গোল করেছেন ম্যাতিয়াস রোজাস, ঢলুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রেমাসচি। মন্ট্রিলের ২টি গোল ব্রাইস ডিউক ও অ্যান্থোনি ভিলসেন্টের। মেসির ইন্টার মায়ামির এটা টানা পঞ্চম জয়।

সাপুটো স্টেডিয়ামে প্রথমার্ধের ২২ মিনিটে এক গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। ৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন অ্যান্থোনি। এরপর ৪৪ মিনিটে প্রথম গোলের পর প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে লিওনেল মেসির দল।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচি গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত জয়ই নিশ্চিত হয় তাদের।

এ জয়ের ফলে মেজর সকার লিগের ইস্টার্ন কনফারেন্স লিগে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট হল ইন্টার মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাতির চেয়ে তারা এগিয়ে ৪ পয়েন্টে। ১৫ দলের মধ্যে মন্ট্রিল ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে।


You might also like!