Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

East Bengal Youth system:ইয়ুথ সিস্টেম থেকে ভবিষ্যতের তারকা ফুটবলার তুলে আনার উদ্যোগ ইস্টবেঙ্গলে

youth system
youth system

 

কলকাতা, ৪ এপ্রিল :ইয়ুথ সিস্টেম থেকে ভবিষ্যতের তারকা ফুটবলার তুলে আনতে চাইছে ইস্টবেঙ্গল। তাই এ ব্যাপারে উদ্যোগ নিল ইস্টবেঙ্গল। এ নিয়ে কর্মকর্তারা বলছেন, এই সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে দল গঠনের ক্ষেত্রে ক্লাবের চিন্তা ভাবনা অনেকটাই কমে যায়। আর দলের যুব খেলোয়াড়দের যেমন সিনিয়র দলে প্রয়োজন মতো দলে ব্যবহার করা যায়, তেমনই বড় অঙ্কের ট্রান্সফার ফি নিয়ে অন্যদলে পাঠানো ও সম্ভব হয়। আর সেই অর্থ দিয়েই দলে ভালো সিনিয়র ফুটবলারও নেওয়া যায়।

তবে এই ব্যাপারে আগে থেকেই অনেক সক্রিয় লাল-হলুদ শিবির। যারফলে, মনোজ মোহাম্মদ ও মেহতাব সিংয়ের মতো বহু ফুটবলার উঠে এসেছে তাদের অ্যাকাডেমি থেকে। বর্তমানে তাদের অনেকেই আইএসএলের একাধিক দলে রয়েছে। কিন্তু গত কয়েক বছর থেকেই ক্লাবের এই ইয়ুথ সিস্টেম ভালো কাজ করছে না।

এ ব্যাপারে ক্লাব কর্তারা ক্লাবের লগ্নিকারী সংস্থা ইমামির সাথে বৈঠক করেছেন। ক্লাব কর্তারা বলছেন, আগামী দিনে ভালো দল গঠনের পাশাপাশি ক্লাবের ইয়ুথ ডেভলপমেন্ট সিস্টেমের দিকেও বাড়তি নজর দেওয়ার কথা। তবে এজন‌্য দরকার বিরাট অর্থ। যা একা ইনভেস্টার ইমামির পক্ষে বহন করা অসম্ভব। এই মর্মেই নতুন কো-স্পনসর খুঁজে লগ্নিকারী সংস্থার পাশে দাঁড়াতে মরিয়া প্রাক্তন কর্মকর্তারা।

নতুন মরশুমে খেলোয়াড় রিক্রুটের সময় বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় তুলে আনা যে খুবই কষ্টকর তা ভালোই বুঝতে পারছেন ক্লাব কর্মকর্তারা। তাই তারুণ্যের উপর জোর দিয়ে আগামী কয়েক বছরের সেটআপ তৈরি করতে চান ইস্টবেঙ্গল কর্মকর্তারা।


You might also like!