Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Novak Djokovic French Open :ফরাসি ওপেন থেকে আচমকা নাম তুলে নিলেন জকোভিচ

Novak Djokovic
Novak Djokovic

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফরাসি ওপেন থেকে আচমকা নাম তুলে নিলেন নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে ওঠার পথেই তিনি চোট পেয়েছিলেন। চতুর্থ রাউন্ডের ম্যাচে ফ্রান্সিসকো সেরুন্দোলোকে পাঁচ সেটের লড়াইয়ে হারানোর পরেই ডান পায়ের চোটে কাবু হয়ে যান জকোভিচ। তাঁকে ইঞ্জেকশন ও ব্যথা কমার জন্য মেডিসিনও দেওয়া হয়, কিন্তু কোনওকিছুতেই কাজ হয়নি। অবশেষে চোটের কারণেই সরে গেলেন জোকার।

নাদাল আগেই বিদায় নিয়েছিলেন, এবার জকোভিচের হারে বাকিদের কাছে খেতাব জয়ের সুযোগ রয়েছে। স্পেনের কার্লোস আলকারাজের কাছে খেতাব জয়ের অব্যর্থ সুযোগ। জকোভিচ বিদায়ের পরে জানিয়েছেন, আমি দুই সপ্তাহ ধরেই চোটে ভুগছি। শেষ ম্যাচে চার ঘণ্টা ধরে কোর্টে থাকার পরে ব্যথা আরও বেড়েছে।

ফরাসি ওপেনে রাত পর্যন্ত খেলা হয়েছে। টানা খেলার ধকল নিতে অনেকেই ব্যর্থ। জকোভিচ অবশ্য দারুণ ফিট ছিলেন। তিনি চলতি টুর্নামেন্টে ৩৭০টি গ্র্যান্ডস্লাম ম্যাচে জয়ের রেকর্ডও রয়েছে। তিনি টপকে গিয়েছেন রজার ফেডেরারকেও। তবে শেষরক্ষা হল না। জোকার বিদায়ে আলকারাজের কাছে চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ।

জকোভিচ আবার এও জানিয়েছেন, হাঁটুর চোট বারবার আমাকে সমস্যায় ফেলেছে। আমি একেবারেই সুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু এবার ফরাসি ওপেনে বারবার পড়ে গিয়ে আরও বিপত্তি বেঁধেছে। তাই টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য হলাম।  


You might also like!