Game

2 years ago

Mamata Banerjee: মাদ্রিদে মমতার বৈঠক! মমতার সঙ্গে থাকছেন মহারাজও

Mamata Banerjee  (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠকে বসছেন মমতা। সোমবার ওই বৈঠকের কথা টুইট করে জানানো হয়েছে লা লিগার তরফে।প্রসঙ্গত, মাননীয়ার  স্পেন সফর শুরু হতে চলেছে এই বৈঠকের মধ্য দিয়ে। 

এক্স হ্যান্ডলে লা লিগা যে ক্যালেন্ডার প্রকাশ করেছে, সেখানে আগামী ১৪ সেপ্টেম্বর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে।বাংলার ফুটবলের উন্নতিকল্পে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি ‘মউ’ সাক্ষরিত হতে পারে। মমতার সঙ্গে ওই বৈঠকে থাকার কথা কলকাতার তিন প্রধানের কর্তাদের। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিশেষত ওই বৈঠকে উপস্থিত থাকতেই সৌরভ লন্ডন থেকে মাদ্রিদে আসবেন বলে সূত্রের খবর। 

লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে থাকার কথা ছিল ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীরও। কিন্তু সুনীলের পক্ষে তাঁর সদ্যোজাত সন্তান এবং স্ত্রী সোনমকে ছেড়ে বিদেশে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই এখনও পর্যন্ত খবর।

মমতার স্পেন সফরে যে কলকাতার তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের কর্তারা যাচ্ছেন, তা আগেই জানা গিয়েছিল। কিন্তু কেন তাঁরা লগ্নি আনার সফরে যাচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছিল। সোমবার সেই জল্পনাতেও ইতি পড়ল লা লিগা কর্তৃপক্ষের টুইটে।অন্যদিক সৈরভ ক্রিকেটের অন্যত্তম মহীরুহ হলেও তিনি যে ফুটবলের প্রতি ও সম আগ্রহী তা ইতি মধ্যেই সকলের জানা। তাঁর উপস্থিতি লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের ওজন আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। থাকবেন মোহনবাগানের ফুটবলকর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের প্রণব দাশগুপ্ত এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ।

লা লিগার একটা ‘কলকাতা সংযোগ’ অবশ্য অ্যাটলেটিকো ডি কলকাতার মাধ্যমে রয়ে গিয়েছে। ২০১৪ সালে শুরু হয়েছিল আইএসএল। প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার টিম অ্যাটলেটিকো ডি কলকাতা। যারা লা লিগার ক্লাব অ্যাটলেটিকো ডি মাদ্রিদের ফ্র্যাঞ্চাইজি। সেই অ্যাটলেটিকো যা কালক্রমে এটিকে মোহনবাগন এবং এখন মোহনবাগান সুপার জায়ান্টস হয়েছে।

উল্লেখ্য, লা লিগা স্পেনের বিশ্বখ্যাত ফুটবল লিগ। এই টুর্নামেন্টের বয়স ৯৪ বছর। এই লিগে খেলে স্পেনের প্রথম সারির ২০টি ক্লাব। তাদের মধ্যে বিখ্যাততম তিন— রিয়েল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। অধুনা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলির মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের পরেই লা লিগার স্থান।  

বাঙালি বরাবরই ফুটবল প্রিয় ,ফুটবল নিয়ে বাঙালির উন্মাদনার আবেদনই আলাদা, সেই উন্মাদনায় লা লিগার বুস্টার এফেক্ট আনতে উদ্যোগী বাংলার মুখ্যমন্ত্রীও যা বাংলার ফুটবল ভবিষ্যতে এক আ লাদা মাত্রা আনতে চলেছে বলেই মত সকলের। 

You might also like!