Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Club World Cup: :ক্লাব বিশ্বকাপ: বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

Club World Cup: Chelsea beats Benfica
Club World Cup: Chelsea beats Benfica

 

ক্যারোলিনা, ২৯ জুন : উত্তর ক্যারোলিনার শার্লটে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ ম্যাচে অতিরিক্ত সময়ের পরে ১০ জনের বেনফিকাকে ৪-১ গোলে হারিয়েছে চেলসি।

রিস জেমস সরাসরি ফ্রি কিক থেকে গোল করে চেলসিকে ১-০ গোলে এগিয়ে দেওয়ার পর , ৮৬তম মিনিটে তীব্র আবহাওয়ার কারণে খেলাটি দুই ঘন্টার মত বন্ধ রাখা হয়। খেলা পুনরায় শুরু হওয়ার পর, ভিএআর মালো গুস্তোর হ্যান্ডবল ধরা পড়ার পর পেনাল্টি স্পট থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে বেনফিকা সমতা ফেরান ।কিন্তু অতিরিক্ত সময়ের শুরুতেই জিয়ানলুকা প্রেসটিয়ানিকে দ্বিতীয়বারের মতো বুকিং করার জন্য মাঠের বাইরে যেতে হয়। ১০৮ মিনিটে ক্রিস্টোফার নকুনকুর একটি দুরন্ত রিবাউন্ডে চেলসি লিড পুনরুদ্ধার করে, এরপর পেদ্রো নেটো এবং কিয়েরনান ডিউসবারি শেষ মুহূর্তে গোল করে খেলা শেষ করেন।আগামী শুক্রবার চেলসি কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের সঙ্গে খেলবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…