Game

2 years ago

Premier League:বড়দিনের আগে অষ্টম হারের স্বাদ পেল চেলসি, হারল উল্ভসের কাছে

Chelsea fell to another disappointing defeat at Wolves on Christmas Eve
Chelsea fell to another disappointing defeat at Wolves on Christmas Eve

 

লন্ডন, ২৫ ডিসেম্বর :বড় দিনের আগে অষ্টম হারের স্বাদ পেল চেলসি। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে উল্ভসের কাছে ২-১ গোলে হেরেছে পচেত্তিনোর দল। এটি চলতি মরসুমে লিগে চেলসির অষ্টম হার। আর চলতি মরসুমে এটি প্রতিপক্ষের মাঠে চেলসির টানা চতুর্থ হার।

ম্যাচের ৫১ মিনিটে মারিও লেমিনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আইরিশ ডিফেন্ডার ম্যাট ডোহার্টি।

বদলি নেমে ক্রিস্টোফার এনকুকু শেষ সময়ে একটি গোল শোধ করলেও, আসরে অষ্টম হার এড়াতে পারেনি চেলসি। ১৮ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান ১০ নম্বরে, সমান ম্যাচ আর সমান পয়েন্টে গোল ব্যবধানের কারণে ১১ নম্বরে উলভস। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি স্থানে আছে যথাক্রমে আর্সেনাল (৪০), লিভারপুল (৩৯), অ্যাস্টন ভিলা (৩৯) ও টটেনহাম (৩৬)।


You might also like!