Game

2 years ago

Champions League:চ্যাম্পিয়ন্স লিগ : নিয়মিত কয়েকজন খেলোয়ারকে বাইরে রেখেও জয় পেল ম্যানসিটি

Champions League
Champions League

 

ম্যানচেস্টার, ১৪ ডিসেম্বর : চ্যাম্পিয়ন্স লিগে ছয়ে ছয় ম্যাঞ্চেস্টার সিটির। নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বাইরে রেখেও বুধবার রাতে জয় পেয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো যাওয়া আগেই নিশ্চিত ছিল। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি যাচাই করার জন্য সিটি কোচ পেপ গার্দিয়লা ম্যাচের একাদশ থেকে ৯ পরিবর্তন আনেন। তাতে অবশ্য জয় পেতে কোন অসুবিধা হয়নি হয়নি।

ম্যানচেস্টার সিটি রেড স্টার বেলগ্রেডকে হারাল ৩-২ গোলে। গ্রুপের ছয় ম্যাচে ছয়টিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে শেষ ষোলোতে পৌঁছে গেল লিপজিগ।


You might also like!