Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Merry Kom : রুপোলি পর্দায় মেরি কমকে দেখে অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন দেখছেন চাহাক আগরওয়াল

Merry Kom
Merry Kom

 

লখনউ, ৮ এপ্রিল : একদিন বক্সিংয়ে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন চাহাক আগরওয়াল। বক্সিং তার ধ্যান-জ্ঞান। মেরি কমকে আদর্শ মেনে চলা চাহাক আগরওয়াল দিন-রাত এক করে পরিশ্রম করে চলেছেন নিজের লক্ষ্যে পৌছানোর জন্য। ইতিমধ্যেই জেলাস্তরে বেশ কিছু বক্সিং প্রতিযোগিতায় নিজের শক্তি প্রদর্শন করেছেন চাহাক। এসেছে সাফল্যও। কিন্তু এখনও অনেক পথ হাঁটা বাকি সেটা ভালো মতনই জানেন চাহাক আগরওয়াল। বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী চাহাক আগরওয়াল। উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা তাহাক দ্বিতীয় ক্লাস থেকেই বক্সিং প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।



চাহাকের বক্সিংয়ে আসার কারণও হলেন মেরি কম। ক্লাস টু-তে পড়ার সম। তাদের স্কুল থেকে মেরি কমের জীবনি নিয়ে নির্মীত সিনেমা দেখতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সিনেমা দেখেই বক্সিংয়ের প্রতি ভালোবাসা জন্মায় চাহাকের। মেরি কমকে নিজের আদর্শ হিসেবে মানেন তিনি। বর্তমানে ৮ বছরের বেশি সময় ধরে বক্সিং করছেন চাহাক আগরওয়াল। জেলা ও রাজ্য স্তরে নামডাকও হয়েছে তাঁর। তবে এই পথটা মোটেই সহজ ছিল না চাহাকের জন্য। পরিবারে এর আগে কোনও মহিলা স্পোর্টসকে কেরিয়ার হিসেবে বেছে নেয়নি। তাও আবার বক্সিংয়ের মত খেলা। তাই প্রাথমিকভাবে বাধার সম্নুখীন হতে হয়েছিল চাহাককে। পাড়া-প্রতিবেশীদেরও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে সেই সকল কথা কানে না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল চাহাক আগরওয়াল। বক্সিংয়ে সাফল্য পাওয়ার জন্য কোনও খামতি রাখছেন না। তাঁর কোচ প্রদীপ নেগির তত্ত্বাবধানে সারছেন অনুশীলন। চাহাকের বক্সিংয়ের প্রতি ভালোবাসা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন তাঁর কোচও।

You might also like!