Game

2 years ago

BCCI: ধোনিকে সম্মান দিতে এবার অবসরে ক্যাপ্টেন কুলের জার্সি!

MS Dhoni (File Picture)
MS Dhoni (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনির বরাবরের পছন্দের এক সংখ্যা হল সাত। সেই সংখ্যার জার্সি গায়ে দিয়েই দেশকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে এবার বিশেষ সম্মান দিতে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, বিসিসিআইয়ের (BCCI) তরফে বলে দেওয়া হয়েছে, অবসরে পাঠানো হল তাঁর জার্সিকে। অর্থাৎ আর কোনও ভারতীয় ক্রিকেটার এই নম্বরের জার্সি পরতে পারবেন না।

জাতীয় দলের জার্সিতে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আবার আইপিএলেও চূড়ান্ত সফল ধোনি। পাঁচবার দলকে ট্রফি এনে দিয়েছেন। এহেন অধিনায়কের কাছে কৃতজ্ঞ গোটা দেশ। তাই সাত নম্বর জার্সিতে আর কোনও তারকাকে দেখতে আগ্রহী নন ধোনির অনুরাগীরা। এবার বিসিসিআইও নাকি সেই সিদ্ধান্তের পথেই এগোচ্ছে।

বোর্ড সূত্রে খবর, সুরক্ষিত রাখা হবে ধোনির ৭ নম্বর জার্সিটি। বিসিসিআইয়ের তরফে টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের কেউই আর ৭ নম্বর জার্সিটি পরতে পারবেন না। উল্লেখ্য, ঠিক একইভাবে শচীন তেণ্ডুলকরের ১০ নম্বর জার্সিটি সুরক্ষিত রেখেছে বিসিসিআই। এই নম্বরের জার্সিতে আর কখনও কোনও ভারতীয় তারকাকে দেখা যাবে না। এবার সেই তালিকায় নাম জুড়ল ক্যাপ্টেন কুলের।

You might also like!