Game

2 years ago

Jaspreet Bumrah : প্রয়াত বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট বুমরাহর! কী লিখলেন?

Jaspreet Bumrah  (File Picture)
Jaspreet Bumrah (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই বুমরাহ। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট তাকে লাইম লাইটে রেখেছে। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, তাঁর বাবার না থাকা চিরকাল অনুভূত হবে। তাঁর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনি রয়ে গিয়েছেন বুমরাহদের সঙ্গেই। ভারতের তারকা বোলারের উপলব্ধি এমনটাই। 

জশপ্রীত বুমরাহ ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ”আমাদের জীবনে তোমার অনুপস্থিতি চিরকাল অনুভূত হবে। বাবা হওয়ার পরে বুঝতে পারি বাবার আবেগ। আমার জীবনে আমি সেই অভাব বোধ করি। তোমার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর সব মুহূর্তগুলো মনে করতে চাই। আশা রাখি তুমি রয়ে গিয়েছ আমাদের সঙ্গেই।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুম্যাচের টেস্ট সিরিজ খেলার পরে আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আবার দলে ফিরবেন বুমরাহ। ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।

You might also like!