প্যারিস, ৩১ অক্টোবর : দীর্ঘদিন ধরে ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন্নোয়নে কাজ করে চলেছেন ভিনিসিয়ুস জুনিয়র ফাউন্ডেশন। এ জন্য রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড পেলেন সক্রেতিস অ্যাওয়ার্ড। প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি'অর অনুষ্ঠানে ভিনির হাতে এই পুরস্কার তুলে দেওয়ায় হয়েছে। মূলত সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় ভিনির এই সংগঠনকে পুরস্কৃত করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। ভবিষ্যতে আরও অনেকেই পথ শিশুদের নিয়ে কাজ করতে উৎসাহিত হবে, এমনটাই প্রত্যাশা তাদের।
