Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bengal football black day : ১৬ আগস্ট বাংলার ফুটবলের কালো দিন, ইডেনে হারিয়ে গিয়েছিল তরতাজা ১৬টি প্রাণ

Mohun bagan and East bengaal  (symbolic picture)
Mohun bagan and East bengaal (symbolic picture)

 

কলকাতা, ১৬ আগস্ট : ১৯৮০ সালের ১৬ আগস্ট। স্বাধীনতা দিবসের পরের দিন। এই দিনটা বাংলার ফুটবলপ্রেমীদের মন খুবই ভারাক্রান্ত হয়। কারণ এই দিনে ইডেন গার্ডেন্সের মেগা ডার্বি রক্তাক্ত হয়ে উঠেছিল। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে সবুজ-মেরুনের বিদেশ বসু ও লাল-হলুদের দিলীপ পালিত একে অন্যের সঙ্গে রীতিমতো শারীরিক সংঘাতে জড়িয়ে পড়েন। রেফারি সুধীন চট্টোপাধ্যায় কড়া হাতে খেলা পরিচালনা করেও গ্যালারির উত্তেজনাকে থামাতে পারেননি। দুই দলের দর্শকদের মধ্যে রোষ এতটাই নৃশংসতার পৌঁছেছিল যে বিপক্ষ দলের সমর্থককে গ্যালারি থেকে নিচে ছুঁড়ে ফেলে দিতেও কুণ্ঠাবোধ করেনি। সে দিনের সেই ঘটনায় অকালে ঝরে পড়েছিল ১৬টি তাজা প্রাণ। আহতের সংখ্যাও ছিল প্রচুর। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কলকাতা লিগের ডার্বি ম্যাচকে কেন্দ্র করে সেদিন যে মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছিল, তার ৪৪ বছর পূর্তির ‘কালো দিন’। পরবর্তী সময় এই বিশেষ দিনটিকে ‘ফুটবল শহিদ দিবস’ হিসাবে ঘোষণা করা হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…