Breaking News

 

Game

2 years ago

Asian Games: আর্চারিতে ব্যক্তিগত কমপাউন্ডিং এফেক্ট থেকে দুটো সোনা আনতে পারেন অভিষেক-প্রবীণ-জ্যোতিরা

Abhishek Verma and Ojesh Praveen Deotle
Abhishek Verma and Ojesh Praveen Deotle

 

হানঝাউ, ৩ অক্টোবর : আর্চারিতে সোনার ঝলক, একটা নয়, দুটো সোনা আসতে পারে কমপাউন্ড ইভেন্ট থেকে। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন অভিষেক ভার্মা ও ওজেশ প্রবীণ দেওতলে। আর মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন জ্যোতি। ৭ অক্টোবর ভারতের ৩ ছেলে ও মেয়ে নামবেন ফাইনালে।

ব্যক্তিগত কমপাউন্ড থেকে ভারত একটা সোনা নিশ্চিত করে ফেলেছে। অভিষেক ও প্রবীণের মধ্যে কে সোনা জেতেন সেটাই দেখার। মেয়েদের ইভেন্টে জ্যোতি সেমিফাইনালে অদিতি গোপীচাঁদকে হারিয়ে সোনা পাওয়ার দাবিদার।

অভিষেক বর্মা ১৪৭-১৪৫-এ হারান জেহুন জুকে। অন্যদিকে ওজেস দেওতালে জেওন ইয়াংকে চার পয়েন্টে হারান। দক্ষিণ কোরিয়ার দুই তিরন্দাজ ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন। আরেকটি রুপো নিশ্চিত করেন জ্যোতি। তিনি স্বদেশীয় অদিতি স্বামীকে পরাস্ত করেন মহিলাদের কম্পাউন্ড বিভাগে। জ্যোতি ১৪৯-১৪৬-এ হারান স্বামীকে।১৭ বছর বয়সি অদিতি স্বামী এবার ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন।

অন্যদিকে জ্যোতি সোনার জন্য নামবেন ফাইনালে। জ্যোতি অবশ্য একাধিক তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতেছেন। কিন্তু এশিয়ান গেমসে তার সোনা পাওয়া হয়নি। এর আগে ২০১৪ ও ২০১৮ এশিয়ান গেমসে ব্রোঞ্জ ও রুপো জিতেছিলেন জ্যোতি।


You might also like!