Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Gautam Gambhir:গৌতমেই ভরসা বিসিসিআই-এর, রোহিতদের নতুন হেড কোচ হলেন গম্ভীর

Gautam Gambhir
Gautam Gambhir

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ নিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরেই আস্থা রাখল বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের পর গম্ভীরকেই ভারতীয় দলের কোচ নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। একাধিক প্রাক্তন ক্রিকেটার দৌড়ে থাকলেও, বিসিসিআই কর্তাদের প্রথম পছন্দ ছিলেন কেকেআরের প্রাক্তন মেন্টরই। আর তাই হল।

মঙ্গলবার সরকারি ভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ নিযুক্ত হওয়ার পর গৌতম গম্ভীর জানিয়েছেন, "ভারত আমার পরিচয় ও আমার দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি ফিরে আসতে পেরে সম্মানিত, যদিও একটি ভিন্ন টুপি পরা। কিন্তু আমার লক্ষ্য সবসময়ের মতোই, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। মেন ইন ব্লু পুরুষের কাছে ১.৪ বিলিয়ন ভারতীয়রা স্বপ্ন দেখেন এবং আমি এই স্বপ্নগুলিকে সত্যি করার জন্য আমার শক্তিতে সবকিছু করব!"

You might also like!