
বার্সেলোনা, ৩ এপ্রিল : লিওনেল মেসি কি বার্সেলোনায় ফিরছেন? নাকি পিএসজিতেই চুক্তি নবায়ন করবেন? গত কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জনই শোনা যাচ্ছে। তবে দিন যাচ্ছে পিএসজি সঙ্গে মেসির দূরত্বটা বাড়ছে। আর প্যারিস ছেড়ে মেসি বার্সেলোনাতেই ফিরবেন নাকি অন্য কোথাও যাবেন, সেটিই এখন সংবাদমাধ্যমে বড় আলোচনার বিষয়। এত সব আলোচনার মধ্যে বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইয়ুস্তে স্বীকার করেছেন, বার্সেলোনা মেসিকে ফিরে পেতে আর্জেন্টাইন ফরোয়ার্ড ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পিএসজিতে মেসির বর্তমান চুক্তি এই মরশুমে শেষ, তবে ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষই সম্মত হলে মেয়াদ এক বছর বাড়িয়ে নেয়ার সুযোগ বর্তমান চুক্তিতেই আছে। কিন্তু মেসি কি তা করতে রাজি হবেন? গুঞ্জন অনেক। চ্যাম্পিয়নস লিগ থেকে আরেকবার শেষ ষোলোতেই বিদায়ের পর পিএসজিও মেসি-রামোসদের মতো তারকাদের চুক্তি নবায়ন নিয়ে দ্বিতীয়বার ভাবছে বলে শোনা যাচ্ছে। চারিদিকে এখন ঘোর অনিশ্চয়তা!
