
চেন্নাই, ২৭ অক্টোবর: অসুস্থতাজনিত কারণে এই দুঃসময়ে শুক্রবার প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন হাসান আলী। কোনও চোটে নয়, তিনি অসুস্থ হয়ে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। জ্বর অনেকটাই সেরে উঠলেও পুরোপুরি দুর্বলতা না কাটার জন্য তাঁকে নিয়ে মাঠে নামাতে রাজি নয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বাকি ম্যাচগুলির আগে তাঁকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সুযোগ দিতে চায়। এই কঠিন সময়ে অভিজ্ঞ পেসারকে পাশে না পেয়ে অবশ্যই বাবর আজমরা অসুবিধার সম্মুখীন হলেন।
