Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Will Pucovski: ক্রিকেট ছাড়ছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান পুকোভস্কি

Will Pucovski
Will Pucovski

 

সিডনি, ৮ এপ্রিল :কনকাশনের কাছে হার মেনে নিয়ে অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী প্রতিশ্রুতিবান ওপেনিং ব্যাটসম্যান উইল পুকোভস্কি অবসরের ঘোষণা করেছেন মঙ্গলবার। ২০২১ সালে ভারতের বিপক্ষে কেরিয়ারের একমাত্র টেস্ট খেলেছিলেন পুকোভস্কি। টেস্ট অভিষেকে ৬২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অবসরের ঘোষণা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘মস্তিষ্কের আর ক্ষতি হতে দিতে চাই না।’ চিকিৎসকদের পরামর্শ মেনেই অবসরের ঘোষণা দিলেন এই ওপেনার।উল্লেখ্য, ক্রিকেট খেলতে গিয়ে বারবার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভোগা পুকোভস্কি ২০২৪ সালের মার্চ থেকেই মাঠের বাইরে।৭ বছরের প্রথম শ্রেণির কেরিয়ারে ৩৬ ম্যাচে ৪৫.১৯ গড়ে পুকোভস্কি করেছেন ২৩৫০ রান। ৭টি সেঞ্চুরি করা ওপেনারের সর্বোচ্চ অপরাজিত ২৫৫। ক্রিকেট ছাড়তে বাধ্য হওয়া পুকোভস্কি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন বাগ্‌দত্তা এমকে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…