Game

2 years ago

Australia-Pakistan Test:অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট : দলকে ম্যাচে ফেরালেন অভিষিক্ত আমের জামাল

Australia-Pakistan Test
Australia-Pakistan Test

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে পার্থ টেস্টের প্রথমটা ছিল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিনে অবশ্য ম্যাচে ফিরেছে পাকিস্তান।  সফরকারীদের ম্যাচে ফিরিয়েছেন অভিষিক্ত আমের জামাল। অভিষেকে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন জামাল। ৫৬ বছর পর কোনো সফরকারী দলের বোলার অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে ৬ উইকেট পেয়েছেন। সর্বশেষ ১৯৬৭ সালে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের সৈয়দ আবিদ আলী। জামালের ১১১ রানে ৬ উইকেট নেওয়ার দিনে প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। আজ মিচেল মার্শ করেছেন ৭৫ রান। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩২ রান। ক্রিজে নতুন আসা খুররাম শেহজাদের ৭ রানের বিপরীত ৩৮ রানে অপরাজিত আছেন ইমাম।

You might also like!