Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Rinku Singh was banned : একটা সময় বোর্ডের রোষে পড়ে ক্রিকেট থেকেই নিষিদ্ধ ছিলেন রিঙ্কু সিং

Rinku Singh
Rinku Singh

 

কলকাতা, ১৪ এপ্রিল : গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কার নায়ককে নিয়ে হইচই চলছে গত কয়েকদিন ধরে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের নায়ক ওই অবিস্মরণীয় কীর্তির পর আজ, শুক্রবার ফের মাঠে নামছেন।

আজ সানরাইজার্সের বিরুদ্ধে নাইটদের রিঙ্কু যে সকলের নজরে থাকবেন, এতে আর আশ্চর্যের কী? অথচ আজ যাঁকে নিয়ে এত হইচই হচ্ছে একটা সময় এই রিঙ্কু সিংকে নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড! রিঙ্কুর একবার সুযোগ হয়েছিল ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলার। উত্তরপ্রদেশের হয়ে প্রথম শ্রেণি এবং লিস্ট এ ক্রিকেটে তাঁর ঈর্ষণীয় ব্যাটিং গড় নির্বাচকদের বাধ্য করেছিল রিঙ্কুর কথা ভাবতে। রিঙ্কুর একটা ভুল পদক্ষেপে সেই সুযোগ হারিয়ে বসেন। এরফলে বোর্ডের তরফে শাস্তি পেতে হয়েছিল তাঁকে।

ঘটনাটি ঘটে ২০১৯ সালে। সে বার আইপিএল শেষ হওয়ার পর আবু ধাবিতে একটি অনামী টি-২০ টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন রিঙ্কু। এমনিতেই বাইরের দেশের টি-২০ লিগে খেলার বিষয়ে কড়া অবস্থান রয়েছে বোর্ডের। রিঙ্কু অনুমতি না নিয়ে খেলতে যাওয়ায় শ্রীলঙ্কা এ টিমের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগে তাঁকে তিনমাসের জন্য সাসপেন্ড করে বিসিসিআই।

ততদিনে আইপিএলে নাইটদের হয়ে দু’বছর খেলা হয়ে গিয়েছে রিঙ্কুর। আবু ধাবির ওই টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন। এ খবর বোর্ডের কাছে যেতেই রিঙ্কুর ওপর নেমে এসেছিল শাস্তির খাঁড়া।

অথচ এই একই টুর্নামেন্টে ২০১৭ সালে খেলছিল রিঙ্কু, অথচ ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ নেয়নি, রিঙ্কুকে সাসপেন্ডও করে নি।

এজন্য আলিগড়ের ব্যাটারের পারফরম্যান্সে প্রভাব পড়েনি। ঘরোয়া দলের হয়ে নিজের ফর্ম বজায় রেখেছেন। এখনও পর্যন্ত খেলা ৪০টি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৫৯.৮৯। পরিশ্রমের সুফল পাচ্ছেন। ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন আগামী ভবিষ্যতের জন্য।

You might also like!