
লিভারপুল, ২৪ ডিসেম্বর : সেই ২০১২ সালের পর থেকে লিভারপুলের মাঠে প্রিমিয়ার লিগের কোনও ম্যাচে জয়ের স্বাদ পাইনি আর্সেনাল। এবারেও তাই হল। শুরুতে এগিয়ে গিয়ে পারল না তারা। মোহামেদ সালাহর গোলে মূল্যবান একটি পয়েন্ট তুলে নিল ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে শনিবার রাতে পয়েন্ট তালিকার এক ও তিন নম্বর দলের লড়াইয়ে গাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পরে সালাহর গোলে ১-১ ড্রয়ে শেষ হয় লিগ ম্যাচটি।
লিভারপুলের মাঠে এই নিয়ে টানা ১১ লিগ ম্যাচে জয়শূন্য রইল আর্সেনাল। সবশেষ তারা জিতেছিল ২০১২ সালের সেপ্টেম্বরে। এই ড্রয়ের ফলে পুনরায় লিগ টেবিলে দুই নম্বরে ফিরেছে লিভারপুল। ১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে আর্সেনাল।
