
পার্থ : আঙুলের চোট, তারপর যোগ হয়েছে অ্যাপেন্ডিসাইটিস।এর ফলে চলতি অস্ট্রেলিয়া সফর থেকে তাই ছিটকে গেলেন পাকিস্তানের পেসার নোমান আলি।এর ফলে পাকিস্তানের চোট-জর্জর বোলিং বিভাগের আক্রমণ আরও একটু দুর্বল হল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, হুট করেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন নোমান। দ্রুতই তার স্ক্যান করানো হয় এবং শুক্রবার রাত হাসপাতালেই কাটে নোমানের।
আজ ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্টোমি করানো হয় তার। পিসিবি জানিয়েছে, এই বাঁহাতি স্পিনার এখন ভালো আছেন। তবে আজ বিকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে অস্ট্রেলিয়াও ছাড়তে হবে ।সুতরাং বক্সিং ডে টেস্টে খেলা হচ্ছে না।
