Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Allegri: শিরোপা জয়ের পরই বরখাস্ত আল্লেগ্রি, তদন্তও শুরু

Allegri was fired after winning the title, and an investigation began
Allegri was fired after winning the title, and an investigation began

 

রোম, ১৮ মে: ইতালিয়ান কাপ জয়ের আনন্দটা সুখকর হল না মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির। ইতালিয়ান কাপ জেতানোর দুই দিন পরই চাকরি হারালেন তিনি। ফাইনালের সময়ে এবং পরে বাজে আচরণের জন্য অভিজ্ঞ এই কোচকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার ফাইনালে আতালান্তাকে এক গোলে হারিয়ে শিরোপা জেতে ইউভেন্তুস। ম্যাচের শেষ দিকে এবং ম্যাচের পর ম্যাচ অফিসিয়াল, ইউভেন্তুসের স্টাফ এবং একটি সংবাদপত্রের পরিচালকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আল্লেগ্রি। ইউভেন্তুস শুক্রবার বিবৃতি দিয়ে আল্লেগ্রিকে কোচের পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে। এদিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল আল্লেগ্রির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।


You might also like!