
সৌদি আরব, ১৬ সেপ্টেম্বর :অবশেষে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে অভিষেক ম্যাচ খেললেন নেইমার। প্রথম ম্যাচে ঝলক দেখালেন ব্রাজিলিয়ান তারকা।
পিএসজি ছেড়ে এই মরশুমে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তিনি। ইনজুরির কারণে কয়েকটা ম্যাচ সাইডবেঞ্চেই কাটাতে হয়েছে। সেই অপেক্ষার ইতি ঘটিয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে মাঠে নেমেছেন নেইমার।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে নেইমারের অভিষেক ম্যাচে ৬-১ গোলে জিতেছে আল হিলাল। এই ম্যাচে গোলের দেখা না পেলেও অ্যাসিস্ট করেছেন নেইমার।
