Game

2 years ago

Newzeland and afghanistan: আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার লক্ষ্যে আফগানরা

Afghans aim to prove themselves against New Zealand today
Afghans aim to prove themselves against New Zealand today

 

চেন্নাই, ১৮ অক্টোবর: বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। বিশ্বকাপে প্রথম বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এক নতুন অধ্যায় রচনা করেছে রশিদ খানরা। গতকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। আজ আফগানদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা শক্তিশালী নিউজিল্যান্ড। এ বারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে কিউয়িরা।

রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ের কাঁধে ভর দিয়ে একের পর এক জয় পেয়ে চলেছে নিউজিল্যান্ড। অন্যদিকে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছে আফগানরা। আজ আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার চেষ্টা করবেন রশিদ খানরা। শুধু তাই নয় আজকে আফগানরা জয় পেলে উপরের দিকে ওঠার রাস্তাটা পেয়ে যাবে। 


You might also like!