
আমেদাবাদ, ১৫ অক্টোবর : রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডের সামনে আফগানিস্তান। টানা ২ ম্যাচে জিতে স্বস্তিতে রয়েছে থ্রি লায়ন্সরা। আর পরপর দুটো ম্যাচ হেরে শক্তিশালী ইংল্যান্ডের সামনে মাথা তুলে দাঁড়ানোর লড়াই জারি থাকবে হসমাতুল্লাদের। আজকের ম্যাচে আফগানরা জয় না পেলে চাপে পড়ে যাবে।
বলা যেতে পারে, আফগানিস্তানের সামনে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই। এ বারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভাল হয়নি আফগানদের। প্রথমে বাংলাদেশ ও পরে ভারতের কাছে হেরে চিন্তায় মধ্যে রয়েছেন রশিদ খানরা।আফগানরা রয়েছে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে। অন্যদিকে টানা ২ ম্যাচে জয় পেয়ে অনেকটাই স্বস্তিতে থ্রি লায়ন্সরা। পয়েন্ট তালিকায় তারা রয়েছে পঞ্চম স্থানে। এ বার জস বাটলারদের সামনে আফগানিস্তান। এখন দেখার আজ আফগানিস্তানদের বিরুদ্ধে কেমন খেলে শক্তিশালী ইংল্যান্ড।
