Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

ICC World Cup 2024 : ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই চরম ব্যর্থ আফগানিস্তান, জিতলো ওয়েস্ট ইন্ডিজ

Afghanistan failed badly in both batting and bowling, West Indies won
Afghanistan failed badly in both batting and bowling, West Indies won

 

সেন্ট লুসিয়া, ১৮ জুন : ওয়েস্ট ইন্ডিজের কাছে দাপট হারালো আফগানরা। গ্রুপের তিন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে দাপট হারালো তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপসেরা নির্ধারণের ম্যাচে সবার লক্ষ্য ছিল আফগানদের উপর। কিন্তু হতাশ করল রশিদ খানের দল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থ আফগানরা।

মঙ্গলবার (১৮ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। গ্রুপ সি'তে আগেই আফগানিস্তান সুপার এইটে উঠেছে। আজ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠল ওয়েস্ট ইন্ডিজও। আজ এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান পেল ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান(৯৮) ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান করে ক্যারিবীয়রা। আর মাত্র ২৭ বলে ৪৩ রান করেন জনসন চার্লস। ২১৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ১১৪ রানেই শেষ হয়ে আফগানিস্তান।

You might also like!