Game

2 years ago

AFC Cup:এএফসি কাপ : আজ নিয়মরক্ষার ম্যাচে মাজিয়ার বিরুদ্ধে জিততে মরিয়া মোহনবাগান

AFC Cup
AFC Cup

 

মালদ্বীপ, ১১ ডিসেম্বর : আজ সোমবার মলদ্বীপে এএফসি কাপের ম্যাচে মাজিয়া এফসি-র মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। দু দলের কাছে এই ম্যাচের গুরুত্ব নেই। ওড়িশা এফসির কাছে আগের ম্যাচ হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন হুগো বৌমাসরা। তাই, নিয়মরক্ষার এই ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছেও না সবুজ-মেরুন শিবির । তাহলেও আজ সোমবার মালেতে মোহনবাগান এই ম্যাচটি জিততে চাইবে আইএসএলে খেলার জন্য মনোবল বাড়াতে।

তাই এক ঝাঁক তরুণ ফুটবলারকে এই ম্যাচে পরখ করে নিতে চাইছে সবুজ মেরুন। হেড কোচ জুয়ান ফেরান্দো দলের সঙ্গে মলদ্বীপ যাননি। এমনকি কোনও বিদেশিকেও নিয়ে যাওয়া হয়নি। দলের সঙ্গে গেছেন গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল।


You might also like!