
হানঝাউ, ৫ অক্টোবর: আজ এশিয়াডের ১২ নম্বর দিন। ১১তম দিনের শেষে ভারতের ঝুলিতে মোট পদক এসেছে ৮১টি। ১০০ পদক ছুঁই ছুঁই। মাল্টি স্পোর্টস ইভেন্ট শেষ হবে ৮ অক্টোবর। আজ, বৃহস্পতিবার ভারতের ১৫টি ইভেন্টে ৯৩ জন ভারতীয় অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা যাবে।
আজ আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, তাস, দাবা, হকি, জি-জিটসু, কায়াকিং ও ক্যানোয়িং, কাবাডি, রোলার স্কেটিং, সেপাক তাকরাও, সফট টেনিস, স্পোর্টস ক্লাইম্বিং, স্কোয়াশ ও কুস্তিতে অংশ নেবেন ভারতের অ্যাথলিটরা।
একাদশতম দিনের শেষে পদক তালিকায় ভারত ৪ নম্বরে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৮১টি। রয়েছে ১৮টি সোনা, ৩১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ।
আজ স্কোয়াশে ও মিক্সড ডাবলস ফাইনালে আসতে পারে সোনা। এ ছাড়া আর্চারি, ব্যডমিন্টন, কুস্তিতেও বিশেষ নজর থাকবে। এশিয়ান গেমসের একাদশতম দিনে ভারতে এসেছে মোট ১২টি পদক। যার মধ্যে রয়েছে ৩টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। আজ দেখার ভারতীয় অ্যাথলিটরা ক’টি পদক জেতেন।
