
চেন্নাই : বড় ধাক্কা সিএসকে শিবিরে। আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ১৬ কোটির তারকা ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। ফিটনেসের কারণে আগামী আইপিএলে তিনি খেলবেন না বলে জানিয়েছেন স্টোকস।
সিএসকেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিটনেস সংক্রান্ত কারণের জন্যই বেন স্টোকস আইপিএল ২০২৪ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।” বেন স্টোকসের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে সিএসকে ম্যানেজমেন্ট। ১৬.২৫ কোটি টাকা দিয়ে স্টোকসকে নিয়েছিল সিএসকে।
