Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

11female anchors IPL 2023 : নজরে টাটা আইপিএলের মহিলা একাদশ!দেখে নিন এক নজরে

IPL 2023
IPL 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঞ্চ প্রস্তুত, কলাকুশলিরা ও প্রস্তুত। এবার শুধু সেই ক্ষনের অপেক্ষা যখন শুরু হবে ভারতের অন্যত্তম চর্চিত ক্রিকেট শো টাটা আইপিএল ২০২৩। তবে এবারের আইপিএলে কেবল ক্রিকেটাররাই নন নজর কাড়বেন ১১ জন মহিলা সঞ্চালক। আসুন দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই তালিকায়?

শিবানী ডান্ডেকর: দীর্ঘ দিন ধরে টেলিভিশনের পরিচিত মুখ তিনি। আগেও খেলায় সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে। এ বারও আইপিএলে তিনি থাকবেন।


সৌম্যা টন্ডন: এক জন অভিনেত্রী ও মডেল সৌম্যার জন্ম মধ্যপ্রদেশের ভোপালে। তিনিও টেলিভিশনের পরিচিত মুখ। আইপিএলে সঞ্চালকের ভূমিকায় থাকবেন তিনি।


পল্লবী শারদা: আইপিএলের নতুন মুখদের মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ায় জন্মালেও বলিউডের অনেক ছবিতে দেখা গিয়েছে তাঁকে।


মন্দিরা বেদী: মন্দিরার হাত ধরেই মহিলাদের হাতেখড়ি হয়েছিল ক্রীড়া সঞ্চালকের ভূমিকায়। মাঝে অনেক বছর বিরতির পর তিনি আবার পুরনো ভূমিকায় ফিরছেন। 


রোচেল রাও: মডেলিং থেকে অভিনয়ে আসা রোচেলকেও এ বার আইপিএল দেখা যাবে। বেশ কয়েক বছর ধরে ক্রীড়া সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। এ বারও তিনি থাকবেন।


মায়ান্তি ল্যাঙ্গার: বিসিসিআই সভাপতি রজার বিন্নীর পুত্রবধূ তথা ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিন্নীর স্ত্রী মায়ান্তি দীর্ঘ দিন ধরে সঞ্চালকের ভূমিকায় কাজ করেন। ভারতের ক্রীড়াপ্রেমী দর্শক তাঁকে অনেক বছর ধরে দেখে আসছে। এ বারেও থাকবেন তিনি।


সোনালি নাগরানি: সোনালিও টেলিভিশনের পরিচিত মুখ। অনেক বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত সোনালিকে এ বার অন্য ভূমিকায় দেখা যাবে। 


লেখা ওয়াশিংটন: তামিলনাড়ুর মেয়ে লেখা এক জন পোশাক শিল্পী। তিনি গীতিকারও। কিন্তু এ বার সম্পূর্ণ এক অন্য ভূমিকায় দেখা যাবে লেখাকে। আইপিএল সঞ্চালনা করবেন তিনি।


করিশ্মা কোটাক: গত কয়েকটি মরসুমে তাঁকে আইপিএলে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে। লন্ডনে জন্ম হওয়া করিশ্মা মডেল ও অভিনেত্রী।


অর্চনা বিজয়: ক্রীড়া সঞ্চালক হিসাবে বেশ কয়েক বছর ধরে নিজের জায়গা তৈরি করেছেন অর্চনা। কলকাতায় জন্ম হওয়া অর্চনা মডেলের পাশাপাশি অভিনেত্রীও।


রোশনি চোপড়া: টেলিভিশনের পরিচিত মুখ রোশনি। এই অভিনেত্রীকেও এ বার আইপিএলে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা।



You might also like!