Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023: পুজো উপলক্ষে বিশেষ ঘোষণা রাজ্য পরিবহণ নিগমের

Special announcement of State Transport Corporation on the occasion of Puja
Special announcement of State Transport Corporation on the occasion of Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো শুরুর কয়েকদিন আগেই মানুষের ঢল নামে শহরের পুজা মণ্ডপগুলিতে। আবার অপরদিকে ইউনেস্কোর সৌজন্যে আন্তর্জাতিক ক্ষেত্রেও পুজো নিয়ে উন্মাদনা বেড়েছে। এই উপলক্ষে পুজো শুরুর অনেকটা আগেই পুজো পরিক্রমার সূচি ঘোষিত হল ইউনেস্কোর তরফে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, কলকাতার বিশেষ কয়েকটি পুজো দেখানোর বন্দোবস্ত করছে পরিবহণ দফতর। এই ব্যাবস্থার অন্তরভুক্ত হবেন বিদেশ থেকে আসা পর্যটক ও বয়স্ক নাগরিক, যাঁরা ভিড় এড়িয়ে মণ্ডপসজ্জা দেখতে চান। বিলাসবহুল বাসে ১২ থেকে ১৫ অক্টোবরের মধ্যে পুজো দেখানোর বন্দোবস্ত করা হচ্ছে যেটির উদ্যোগে থাকবে ইউনেস্কো ছাড়াও কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা এবং পরিবহণ দফতর। নির্বাচিত কলকাতার ২৪ টি পুজো এই ব্যাবস্থার আওতায় আসবে। 

এছাড়াও এসি ট্রামে গড়িয়াহাট থেকে শ্যামবাজারের মধ্যে বেশ কয়েকটি পুজো দেখা যাবে। মূলত সপ্তমী, অষ্টমী এবং নবমীকে কেন্দ্র করে নিগমের বেশির ভাগ পরিক্রমার নির্ঘণ্ট ভাবা হয়েছে। যাতায়াতের জন্য বাতানুকূল ভলভো এসি বাস, ট্রাম এবং জলপথে ভেসেলের কথাও ভাবা হয়েছে।পরিক্রমার প্যাকেজে রয়েছে কলকাতা ও শহরতলির বনেদি বাড়ির পুজো, জলপথে গঙ্গার বিভিন্ন ঘাট থেকে উত্তর কলকাতার বড় পুজো, শহরতলি থেকে কলকাতায় পুজো, এসপ্লানেড এবং বারাসত থেকে কলকাতার পুজো, কামারপুকুর এবং জয়রামবাটির পুজো ও গ্রামের জমিদারবাড়ির পুজো। 

You might also like!