Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Rath Yatra 2025: রথ টানের আগে সোনার ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রথের সামনে দিলেন প্রতীকি ঝাড়

Mamata Banerjee on Digha Temple
Mamata Banerjee on Digha Temple

 

নিউ দিঘা, ২৭ জুন : শুক্রবার রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথধাম মন্দির সংলগ্ন সড়কে পৌঁছতেই পুলিশ প্রশাসনের মধ্যেই তৎপরতা দেখা গেল। পূর্ব নির্ধারিত সময়ের আগেই পৌঁছলেন তিনি। সঙ্গে ছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু। রথযাত্রা সূচনার প্রাক্কালে মন্দির প্রাঙ্গণে তাঁর হাতে এল ইসকনের সোনার ঝাঁটা। স্পর্শ করেছেন তিনি এবং ইসকনের রাধারমন দাসের উপস্থিতিতেই তিনি সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথদেব নামাঙ্কিত রথের সামনে প্রতীকি ঝাড় দিয়েছেন। আনুষ্ঠানিকভাবেই সূচনা করা হয়েছে পবিত্র রথযাত্রার। নিউ দিঘাতে ইসকনের তরফেও পুরুষ ও মহিলা শিষ্যদের দুটি দলে বিভক্ত হয়ে পরিবেশন করেছেন দীর্ঘ সময় ধরেই গান চলেছে। এ রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ এর ঘোষণা মত বিশেষ সঙ্গীত বেজে ওঠে সমস্ত মাইকে। মন্ত্রমুগ্ধের মতো তা ছড়িয়ে পড়েছে - "জয় জগন্নাথ জয় বলরাম, জয় সুভদ্রা"। তৎসহ পুলিশের কড়া প্রহরা । ব্যারিকেড এর গায়ে লাগানো হয়েছে রথের রশি।


You might also like!