Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Eid-ul-Adha 2025: শনিবার দেশজুড়ে পালিত বকরিদ

Bakrid Eid Al- Adha2025
Bakrid Eid Al- Adha2025

 

নয়াদিল্লি, ৭ জুন : শনিবার দেশজুড়ে বকরিদ উৎসব জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে। বকরিদকে ঈদ-উল-আজহা-ও বলা হয়ে থাকে। দেশের প্রধান মসজিদগুলিতে বকরিদের নামাজের পাশাপাশি শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় এদিন। এই উৎসবকে ত্যাগ ও মানবতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দিল্লির প্রায় সব ছোট-বড় মসজিদেই ঈদ-উল-আজহা জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে। মুসলিম অধ্যুষিত পুরাতন দিল্লিতে সকাল থেকেই জামা মসজিদ চত্বরে নামাজ পড়ার ভিড় দেখা যায়। জামা মসজিদ ও সংলগ্ন এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে এদিন। রাজধানী দিল্লির পাশাপাশি মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মুম্বই এবং শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্তে এদিন ইদের নামাজ পড়েন বহু মানুষ। এদিন নামাজের পর দেশজুড়ে কোরবানির প্রক্রিয়া শুরু হয়ে ৯ জুন পর্যন্ত তা চলবে।

You might also like!