Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Viral Jamal Kudu Song: ট্রেন্ডিং লিস্টের শীর্ষে জামাল কুদু, জানেন এই গানের বাংলা মানে?

Viral Jamal Kudu Song
Viral Jamal Kudu Song

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব। যে কোনও সোশ্যাল মিডিয়া খুললেই এখন একটাই গান। 'জামাল-কাদু' বা 'জামাল জামালু'। অ্যানিম্যাল (Animal) সিনেমার এই গানের মন মাতানো সুরে মজেছে নেট পাড়া। ট্রেন্ডিং তালিকার এক্কেবারে শীর্ষে রয়েছে এই গান।

এই জামাল কদু গানের মাধ্যমেই স্ক্রিনে এন্ট্রি নেন এই ছবির খলনায়ক ববি দেওয়াল অর্থাৎ আব্রার হকের চরিত্রটি। কিন্তু বিপুল জনপ্রিয় এই গানটি আদতে ভারতীয় গানই নয়। এটি আসলে ইরানের লোকসঙ্গীত। ইতিহাস বলছে, ১৯৫০ সাল নাগাদ দক্ষিণ ইরানে একদল তরুণী নিজেদের স্কুলে প্রথমবার এই গানটি গেয়েছিলেন।

এরপর থেকে ধীরে ধীরে খারাজেমি গার্লস হাই স্কুলে গাওয়া এই গানটি হয়ে ওঠে পারস্য সংস্কৃতির অঙ্গ। ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গান গাওয়ার রীতি রয়েছে। এই গানটিই ছবিতে ববি দেওালের বিয়ের দৃশ্যে ব্যবহার করা হয়েছে।

গানটির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ও প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলা করো না। তুমি অন্য কোথাও যাচ্ছ যা আমায় পাগল করে দিচ্ছে। ও প্রিয় আমার হৃদয় নিয়ে খেলো না।'


You might also like!