Breaking News

 

Country

2 years ago

Yedurappa: জেড ক্যাটেগরির সুরক্ষা পাচ্ছেন ইয়েদুরাপ্পা, নিরাপত্তা মিলবে শুধুই কর্ণাটকে

BS Yeddyurappa (File Picture)
BS Yeddyurappa (File Picture)

 

বেঙ্গালুরু, ২৬ অক্টোবর : জেড ক্যাটেগরির সুরক্ষা পাচ্ছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। তবে, সমগ্র দেশে নয়, ইয়েদুরাপ্পা জেড ক্যাটেগরির সুরক্ষা পাবেন শুধুমাত্র কর্ণাটকে। ইয়েদুরাপ্পাকে জেড ক্যাটেগরির সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিআরপিএফ অতি শীঘ্রই ইয়েদুরাপ্পাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে জেড ক্যাটেগরির সিআরপিএফ নিরাপত্তা প্রদান করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নিরাপত্তা দেওয়া হবে শুধুমাত্র কর্ণাটকে। সিআরপিএফ শীঘ্রই নিরাপত্তার দায়িত্ব নেবে।

You might also like!