Country

2 years ago

YouTube Fraud: ইউটিউব ভিডিয়োতে রিভিউ লেখার আড়ালে ৭০০ কোটির প্রতারণা ভারতে

YouTube Fraud (Symbolic Picture)
YouTube Fraud (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোন বিষয়ে বিষদে জানতে হলে আমরা চটজলদি গুগল সার্চ বা ইউটিউব-এ  ঢু মেরে নিই। কিন্তু গুগল এবং ইউটিউব থেকেই প্রতারণার অভিযোগ উঠল ন’জনের বিরুদ্ধে। হায়দরাবাদ পুলিশের সাইবার অপরাধ দমন শাখার দাবি, অভিযুক্তদের সঙ্গে চিনা যোগসূত্র থাকার পাশাপাশি রয়েছে সন্ত্রাসযোগও। রবিবার দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ন’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত এক বছর ধরে গুগল এবং ইউটিউবকে মাধ্যম তৈরি করে প্রায় ৭০০ কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে। হায়দরাবাদের বাসিন্দা শিব কুমার ২৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে হায়দরাবাদ পুলিশের দ্বারস্থ হন। শিবের অভিযোগ, ইউটিউবের ভিডিয়ো লাইক করলে এবং গুগল-এ ‘রিভিউ’ লিখলে টাকা পাওয়া যাবে বলে শিবকে একটি অনামী সংস্থার তরফে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু তার বদলে শিবের সঙ্গে ২৮ লক্ষ টাকার প্রতারণা করা হয়। বাধ্য হয়ে পুলিশের কাছে যান তিনি। শিবের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হায়দরাবাদ পুলিশের সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকেরা। তদন্তে নেমে পুলিশ মোট ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ৩৩টি ভুয়ো সংস্থার সন্ধান পায়। 

পুলিশের দাবি, লেবাননের হেজবোল্লা সন্ত্রাস দল এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। এমনকি চিন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ সমস্ত তথ্য নজরে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। তদন্তে নেমে এও জানা গিয়েছে যে, প্রকাশের সঙ্গে চিনের কয়েক জনের যোগাযোগ ছিল। নানা রকম অ্যাপের মাধ্যমে যাতে দুবাই এবং চিন থেকে ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সব তথ্য পাওয়া যায় তাই ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)-র মতো গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে সরবরাহ করতেন প্রকাশ বলে পুলিশ সূত্রে খবর।

You might also like!