Country

2 years ago

Truck Strike: আশ্বাস মিলতেই ধর্মঘট প্রত্যাহার! স্বস্তির নিঃশ্বাস আমজনতার

Withdrawal of the strike as assured! We breathe a sigh of relief
Withdrawal of the strike as assured! We breathe a sigh of relief

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের তরফে আশ্বাস মিলতেই ধর্মঘট প্রত্যাহারের পথে ট্রাক চালকরা। ইতিপূর্বেই হাজার হাজার ট্রাক চালক ভারতীয় ন্যায় সংহিতার নয়া 'হিট অ্যান্ড রান' আইনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নেমেছিলেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত  ধর্মঘটের ডাক দিয়েছিলেন ট্রাক চালকরা। তবে তার আগেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হল। ট্রাক চালক সংগঠনগুলির তরফে মঙ্গলবার রাতে জানানো হয়েছে, সমস্ত সমস্যার সুষ্ঠু সমাধান মিলেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁদের এক বৈঠকের পরই ট্রাক চালকরা এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। 

তবে সরকার কোনো পদক্ষেপ না গ্রহণ করলে লাগাতার ধর্মঘট চলতে পারে, এমনই সুর চরিয়েছিল অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।ফলে শুধু পেট্রল বা ডিজেল নয়, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দেশজুড়ে দীর্ঘ ট্রাফিক জ্যামে কার্যত অচল হয়ে পড়েছিল বহু সড়ক। 

এরপরে মঙ্গলে ট্রাক মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রের প্রতিনিধি দল। যার ফলস্বরূপ, টানা ধর্মঘটের সিদ্ধান্ত থেকে দুরে অবস্থান করার সিদ্ধান্ত নেন ট্রাকার্স অ্যাসোসিয়েশন। 

 কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, 'হিট অ্যান্ড রান আইন'-এর ক্ষেত্রে ১০ বছরের সাজা দেওয়ার বিষয়টি নিয়ে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। এই আইনটি এখনও কার্যকর করা হয়নি। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করার পরই এটি প্রয়োগ করা হবে। অন্যদিকে, দশ বছরের শাস্তি এবং জরিমানার বিষয়টিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি অমৃত লাল মদন। অর্থাৎ চাপের মুখে কেন্দ্র যে খানিকটা পিছু হটল তা বলাই বাহুল্য।


You might also like!