Country

2 years ago

Bhandashah Jain Temple: শুদ্ধ ঘি দিয়ে তৈরি এই মন্দিরে কেন ছুটে আসেন ভক্তরা?

Bhandashah Jain Temple (Collected)
Bhandashah Jain Temple (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোনো সৌধ নির্মানের প্রথমিক শর্ত হল, তার ভিত টা যেন মজবুত হয়। সেকারনে পাথর, কংক্রিট, সিমেন্ট, জলে মিশিয়ে ভিত্তি ভরাটের কাজ সম্পন্ন হয়। কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে যার ভিতের জল মেশানো হয়নি। বরং চল্লিশ হাজার কেজি ঘি ব্যবহার করা হয়েছে।  

 ঐতিহাসিক এই মন্দিরটি দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন। শুধু ভারত থেকে নয়, বিদেশ থেকেও মানুষ এই মন্দির দেখতে আসেন। আসুন জেনে নেই এই মন্দির সম্পর্কে।রাজস্থানের বিকানেরে ভাণ্ডাশাহ জৈন মন্দির খুবই বিখ্যাত। এই মন্দিরের সবচেয়ে বিশেষ জিনিস হল এর ভিত্তি সম্পর্কিত কাহিনী। কথিত আছে এই মন্দিরের ভিত পূর্ণ করতে প্রায় ৪০ হাজার কিলোগ্রাম ঘি ব্যবহার করা হয়েছিল। ভারতের অন্যান্য স্থান থেকে বিপুল সংখ্যক পর্যটক এই মন্দির দেখতে প্রতিদিন আসেন। এই মন্দিরের জাঁকজমক দেখে এখানে আসা পর্যটকরা ছবি না তুলে থাকতে পারেন না। সেই সঙ্গে এই মন্দির দেখতে ভিন দেশ থেকেও ভিড় শতাধিক মানুষ। 

১৪৬৮ সালে ভান্দা শাহ নামে এক ব্যবসায়ী এটি নির্মাণ শুরু করেন। ভান্ডা শাহের মৃত্যুর পর, ১৫৪১ সালে তাঁর কন্যা অবশিষ্ট মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভান্ডাশাহ জৈন কর্তৃক এটি নির্মাণ করায় এর নামকরণ করা হয় ভান্ডশাহ।                    

You might also like!