Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Tirupati Zoo Lion Attack : সিংহের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্কে! নিহত যুবক

Tirupati Zoo Lion Attack (File Picture)
Tirupati Zoo Lion Attack (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২১ সালে আলিপুর চিড়িয়াখানায় ঘটেছিল এক ভয়ানক কাণ্ড। আলিপুর চিড়িয়াখানায় সিংহের এনক্লোজারে লাফ দিয়ে পড়েছিলেন এক ব্যক্তি। তারপর বিরক্ত সিংহ সেই ব্যাক্তির পা টেনে এনক্লোজারের দিকে বেশ খানিকটা টেনে নিয়েই গিয়েছিল। তবে চিড়িয়াখানা কর্মীদের তৎপরতায় উদ্ধার পান সেই ব্যাক্তি। তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্কে অনেকটা একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটল।

তবে এক্ষেত্রে ব্যক্তিকে জীবিত উদ্ধার করা গেল না। সিংহের কামড়ে এনক্লোজারের মধ্যেই ভবলীলা সাঙ্গ হলো তাঁর! রাজস্থানের আলোয়ারের বাসিন্দা, ৩৮ বছরের প্রহ্লাদ গুজ্জর বৃহস্পতিবার একাই চিড়িয়াখানায় গিয়েছিলেন। বিকেল চারটে নাগাদ আচমকাই তিনি সিংহের এনক্লোজারের মধ্যে ঢুকে পড়েন। ওই চিড়িয়াখানায় তিনটি সিংহ— কুমার, সুন্দরী এবং দোঙ্গালপুর।

এর মধ্যে আট বছরের দোঙ্গালপুরকে সেদিন এনক্লোজারে রাখা হয়েছিল। তিরুপতি জ়ু-এর কিউরেটর সি সেলভম বলেন, ‘গুজ্জরকে লাফিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতে দেখেই সতর্ক হন চিড়িয়াখানার কর্মীরা। তাঁরা গুজ্জরকে বারণ করেন, সরিয়ে আনার চেষ্টাও করেন। কিন্তু তার আগেই ছ’ফুট উঁচু ঘেরাটোপ পেরিয়ে সিংহের এনক্লোজারে ঝাঁপ দিয়েছেন গুজ্জর। সেখানে নেমে তিনি ফোনে সেলফি তোলার চেষ্টা করেন। তখনই আক্রমণ করে সিংহটা।’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রের খবর, গুজ্জরের দেহের কোনও অংশ খায়নি সিংহটি। শুধু তাঁর ঘাড় কামড়ে ধরেছিল, তাতেই মৃত্যু হয়েছে রাজস্থানের যুবকের। গুজ্জরের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক সিংহটিকে নাইট হাউসে আটকে অবজার্ভেশনে রাখা হয়েছে।

জ়ু কিউরেটর জানান, ঘটনার পর এনক্লোজারে তল্লাশি চালিয়ে গুজ্জরের পার্স মিলেছে। তাতেই তাঁর আধার কার্ড এবং অন্যান্য কার্ড মেলে। তবে তাঁর ফোনটি উদ্ধার হয়নি। গুজ্জরের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…