Country

2 years ago

Kenia president: রাষ্ট্রপতি ভবনে কেনিয়ার প্রেসিডেন্টকে অভ্যর্থনা, উইলিয়াম বললেন ভারত পরম বন্ধু

Kenyan President at Rashtrapati Bhavan
Kenyan President at Rashtrapati Bhavan

 

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা জানানো হল কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে। মঙ্গলবার সকালে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম সামোই রুটোকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়, কেনিয়ার প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতকে পরম বন্ধু আখ্যা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট। উইলিয়াম সামোই রুটো বলেছেন, "ভারত ও কেনিয়া পরম বন্ধু এবং ১৯৪৮ সালে আমাদের বিভিন্ন স্তরের কূটনৈতিক সম্পৃক্ততা ছিল, এমনকি কেনিয়ার স্বাধীনতার আগেও... আমরা গ্রামীণ উন্নয়ন, বিশেষ করে কৃষিক্ষেত্রে কীভাবে অংশীদারিত্ব করতে পারি তা দেখছি। আমরা ডিজিটাল স্পেসে একটি চুক্তিও স্বাক্ষর করব।"

You might also like!