Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Jammu-Kashmir police chief:জম্মু কাশ্মীরে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি: জম্মু-কাশ্মীর পুলিশ প্রধান

Jammu-Kashmir police chief
Jammu-Kashmir police chief

 

শ্রীনগর, ২৭ নভেম্বর : জম্মু ও কাশ্মীরে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি বলে সোমবার জানান জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান। কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের প্রধান আর আর সোয়াইন সোমবার আরও বলেন, নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্থ হতে পারে তবুও লড়াই থেকে পিছপা হবে না নিরাপত্তা বাহিনী। গুরুদ্বার চটিপদশাহীতে একটি অনুষ্ঠানে ডিজিপি সোয়াইন সাংবাদিকদের একথা বলেন।

তিনি জানান, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি আরও বলেন, বাহিনী ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছে। জম্মু ও কাশ্মীরের শীর্ষ পুলিশ আধিকারিক বলেন, আমাদের লোকসান সহ্য করেও যদি চ্যালেঞ্জটি নিয়ে এগিয়ে যেতে হয়, তাহলে আমরা সেই চ্যালেঞ্জ থেকে পিছপা হব না ।

যুদ্ধ তখনই শেষ হবে যখন এক পক্ষ পরাজয় স্বীকার করে রক্তপাতের ঘটনা ঘটাবে না। তাই কখনও কখনও কিছু ক্ষতি সহ্য করেও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে, বলেও ডিজিপি মন্তব্য করেন। সন্ত্রাসের বিরুদ্ধে চলমান লড়াই থেকে পুলিশের পিছিয়ে আসার কোনও প্রশ্নই আসে না বলেও তাঁর মত।


You might also like!