Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Country

1 month ago

Bihar Elections Phase 1: ভোট দিয়ে রাজ্যবাসীকেও গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান বিজয় সিনহার

Vijay Kumar Sinha
Vijay Kumar Sinha

 

লখীসরাই, ৬ নভেম্বর : সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বিজেপি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। বৃহস্পতিবার সকালে বাড়িতে পুজো দেওয়ার পর সোজা ভোট কেন্দ্রে যান বিজয় কুমার সিনহা। ভোট দেওয়ার আগে তিনি বলেন, "আমিও নিজের ভোট দিতে যাচ্ছি। বিহারের প্রত্যেকেরই নিজেদের ভোট দেওয়ার সুযোগ আছে। আমি প্রতিটি বিহারিকে বাইরে এসে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য আবেদন করছি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।"

পরে ভোট দেওয়ার পর বিজয় কুমার সিনহা বলেন, "আমরাও গণতন্ত্রের মহা উৎসবে অংশগ্রহণ করেছি। আমাদের ভোটের মাধ্যমে, আমরা দেশের প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচন করি। বিহারীরা গর্বিত হবে এবং আজ বিহার তাদের থেকে মুক্ত হবে যারা বিহারীদের উপর নির্যাতন করে, যারা অরাজকতা, জঙ্গলরাজ এবং গুন্ডা রাজ নিয়ে আসে। রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব উভয়ই সহানুভূতির রাজনীতি করছেন। তাঁদের নিজস্ব পরিচয়ের অভাব রয়েছে। তাঁরা নিজেদের বাবা-মা এবং তাঁদের পরিবারের অর্জনের উপর ভিত্তি করে রাজনীতি করছে।"

You might also like!