
হরিদ্বার, ২৬ ডিসেম্বর : “বীর বাল দিবস” অনুপ্রেরণার উৎস, মঙ্গলবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা ও পর্যটন প্রতিমন্ত্রী অজয় ভাট। ''বীর বাল দিবস'' উপলক্ষে কেন্দ্রীয় প্রতিরক্ষা ও পর্যটন প্রতিমন্ত্রী অজয় ভাট মঙ্গলবার হরিদ্বারের গুরুদ্বারা সিং সভায় যান। সেখানে তিনি একথা উল্লেখ করেন। এদিনের সভায় তিনি শব্দ কীর্তন কর্মসূচিতেও অংশ নেন। মন্ত্রী এদিন গুরু গোবিন্দ সিং জির সাহসী সাহেবজাদা বাবা জোরাওয়ার সিং এবং বাবা ফতেহ সিংকে শ্রদ্ধা জানান। এঁনারা ধর্ম রক্ষার জন্য আত্মত্যাগ করেছিলেন।
তিনি বলেন, সাহসী সাহেবজাদাদের আত্মত্যাগ আমাদের সকলকে মাতৃভূমি ও ধর্ম রক্ষায় সর্বদা অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার ২৬ ডিসেম্বর ''বীর বাল দিবস''কে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। দেশে এদিন পালিত হচ্ছে প্রথম বীরত্বপূর্ণ শিশু দিবস। তিনি আরও বলেন, আমরা সবাই যখন অতীতে করা আত্মত্যাগের জন্য মাথা নত করতে এক হই। বীর বাল দিবস আমাদের মনে করিয়ে দেয় ১০ জন শিখ গুরুর মহান অবদান এবং দেশের সম্মান রক্ষায় শিখ ঐতিহ্যের আত্মত্যাগের কথা।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিদ্বার নগরের বিধায়ক মদন কৌশিক, বিজেপির জেলা সভাপতি সন্দীপ গয়াল, রানিপুরের বিধায়ক আদেশ চৌহান, জেলা সাধারণ সম্পাদক আশু চৌধুরী, জেলা সহ-সভাপতি রশ্মি চৌহান, জিতেন্দ্র চৌধুরী, আভা শর্মা, রজনী ভার্মা, শচীন শর্মা, প্রাক্তন পৌরসভার সভাপতি অমরিশ শর্মা প্রমুখ।
