Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Uttarakhand rain alert : উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, জাতীয় সড়ক সহ মোট ২৩৯টি রাস্তা অবরুদ্ধ, ১৮ আগস্ট পর্যন্ত সতর্কতা

Uttarakhand rain alert
Uttarakhand rain alert

 

দেহরাদুন, ১৪ আগস্ট  : প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গঙ্গা, অলকানন্দা সহ রাজ্যের অন্যান্য নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সমতল ভূমিতে জল জমে থাকার সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ আটকে পড়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সমস্ত ত্রাণ ও উদ্ধারকারী দলকে ২৪ ঘন্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে চারধাম যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং পুলিশ-প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে পুরোদমে।

ভারী বৃষ্টিপাতের জন্য ১৮ আগস্ট পর্যন্ত রাজ্যে লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসডিআরএফ এবং প্রশাসন ত্রাণ ও উদ্ধারকারী দল ঝাড়খণ্ডের বাসিন্দা পবন কুমার গুপ্তা এবং বিহারের বাসিন্দা রণজয় কুমার মিশ্রকে নিরাপদে উদ্ধার করেছে। তারা রুদ্রপ্রয়াগ জেলার রতুদায় নবনির্মিত রেলওয়ে টানেলে আটকে ছিলেন বলে জানা গিয়েছে। চামোলি জেলার জোশিমঠের পিপলকোটিতে ধ্বংসস্তূপের কারণে একজন নিখোঁজ হয়েছেন। জাতীয় সড়ক সহ মোট ২৩৯টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে।

You might also like!