
নয়াদিল্লি, ১২ জুন : চলতি বছরের সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রিলিম ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। প্রিলিম পরীক্ষায় পাশ করে মোট ১৪,৬২৪ জন পরীক্ষার্থী পৌঁছল মেইনসে। প্রার্থীরা নিজেদের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট, http://upsc.gov.in-এ গিয়ে দেখতে পারবেন।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সোমবার সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৩-এর প্রিলিম ফলাফল ঘোষণা করেছে। কমিশন মোট ১৪ হাজার ৬২৪ জন প্রার্থীকে সুপারিশ করেছে। প্রার্থীরা নিজেদের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট, upsc.gov.in-এ গিয়ে দেখতে পারেন। প্রিলিমিনারি পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়। ১৫ সেপ্টেম্বর থেকে মেইনস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
