Country

2 years ago

Shivraj Chauhan in phone pay poster:ফোন পে পোস্টারে শিবরাজের ছবি নিয়ে শোরগোল, কংগ্রেসকে দুষলেন নরোত্তম মিশ্র

Uproar over Shivraj's picture in phone pay poster, Narottam Mishra slams Congress
Uproar over Shivraj's picture in phone pay poster, Narottam Mishra slams Congress

 

ভোপাল, ২৯ জুন  : গোয়ালিয়র রেল স্টেশনে ফোন পে-র পোস্টারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের ছবি নিয়ে শোরগোল শুরু হয়েছে। ফোন পে-র পোস্টারে শিবরাজ সিং চৌহানের ছবি পোস্ট করে বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, এমনই অভিযোগ করলেন মধ্যপ্রদেশের বিজেপির এক কর্মী। ফোন পে-র পোস্টারে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের ছবি পোস্ট করায় অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেছেন, "কংগ্রেসের নোংরা রাজনীতি সামনে এসেছে। 'ফোন পে' টুইটের পর কিছুই বলার নেই। জনগণ জানে আপনারা নিজেদের দুর্নীতি আড়াল করার জন্য অন্যকে দোষারোপ করছেন। ছিন্দওয়ারার বুরহানপুরে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

You might also like!