Country

2 years ago

G-20:জি-টোয়েন্টি : শ্রম ও শ্রমিক সংক্রান্ত গোষ্ঠীর দু'দিনের বৈঠক শুরু পাটনায়

G-20
G-20

 

পাটনা, ২২ জুন : ভারতের জি-টোয়েন্টি সভাপতিত্বে শ্রম ও শ্রমিক সংক্রান্ত গোষ্ঠীর দু'দিনের বৈঠক বৃহস্পতিবার বিহারের পাটনায় শুরু হয়েছে। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর পাটনার অশোকা কনভেনশন সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করেন। লেবার টোয়েন্টি বা এল-২০ গোষ্ঠীর চেয়ারম্যান হিরন্ময় পান্ড্য বলেছেন, শ্রম সংস্কার এবং সামাজিক সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে।

এই বৈঠকে জি-২০ সদস্য এবং আটটি অতিথি দেশের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিহারের রাজ্যপাল এদিন বলেন, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে চিন্তা করি তাহলে আমরা সুবিধাবঞ্চিত শ্রেণির অভিযোগের সমাধান করতে পারব। লেবার টোয়েন্টি বা এল-২০ গোষ্ঠীর চেয়ারম্যান হিরন্ময় পান্ড্য আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) রিপোর্টে বৈশ্বিক কর্মশক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোও এজেন্ডা রয়েছে, যা হ্রাস পাচ্ছে।




You might also like!