Country

2 years ago

Bus accident in Uttar Pradesh: বদায়ুতে দু'টি বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, ৩টি স্কুল পড়ুয়া-সহ মৃত্যু ৪ জনের

Bus accident in Uttar Pradesh
Bus accident in Uttar Pradesh

 

বদায়ু, ৩০ অক্টোবর : উত্তর প্রদেশের বদায়ুতে দু'টি বাসের সংঘর্ষে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩টি স্কুল পড়ুয়া-সহ ৪ জনের। মৃতদের মধ্যে একটি বাসের চালকও রয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বদায়ু জেলার উসানওয়া থানার অন্তর্গত মিয়াউন এলাকায়।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে মিয়াউন এলাকায় একটি স্কুল বাস ও অপর একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাসটি দু'টি ভেঙে তুবড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। তাঁদের মধ্যে তিনটি শিশুও রয়েছে, মৃত্যু হয়েছে একটি বাসের চালকের। আরও কয়েকটি স্কুল পড়ুয়া আহত হয়েছে, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, বেপরোয়াভাবে চালানোর কারণে বাস দু'টি দুর্ঘটনার কবলে পড়েছে। মামলা রুজু করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!