Country

3 years ago

Tripura Assembly Elections : ত্রিপুরার ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর

tripura
tripura

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   সকাল সাতটাতে শুরু হয়েছে ত্রিপুরার ভোট। সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ। ইতিমধ্যে কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। সে রাজ্যের ৬০ আসনে এবার ত্রিমুখী লড়াই হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিজেপি ও তার সহযোগী আইপিএফটির সঙ্গে বাম কংগ্রেসের জোটের জোর টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। এরই সঙ্গে ময়দানে রয়েছে তিপ্রা মথা। কিন্তু ভোটে অশান্তি কোনো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ চায় না।


  প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেছেন, বাম ও কংগ্রেসের কর্মী,সমর্থকদের উপর বিজেপি আক্রমণ করেছে। ইতিমধ্যে বহু অভিযোগ করা হয়েছে কমিশনের কাছে। ত্রিপুরার মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, এখনও পর্যন্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে। তিনি আরও জানান, প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বড়ো অপ্রীতিকর কোনও ঘটনার খবর নেই বলে দাবি করেনি তিনি। তবে আহত হয়ে এক বাম কর্মীকে হসপিটালে ভর্তি করা হয়েছে বলে খবর। শান্তিবাজারে সিপিআই কর্মীকে মারধরের ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল। এক জখম বাম কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


  নিজের বুথে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই নিজের বুথে গিয়ে ভোটদান করেন মানিকবাবু। শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব বামেরা। অভিযোগ, সেই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। উল্লেখ্য, শান্তিবাজার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা। বামেদের এই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে।


  উলটো দিকে বিজেপি বাম-কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনেছে। অশান্তি ঘিরে দাবি পালটা দাবি শাসক-বিরোধীর

ত্রিপুরায় বিরোধীদের দাবি, বিজেপি কর্মীরা সাধারণ নাগরিকদের ভোট দিতে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। যদিও ক্যামেরা বিজেপির এই অভিযোগের সত্যতা খুঁজে পায় নি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে ভোট চলছে।


You might also like!